দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়া পাড়া এলাকায় মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪টি পরিবারের বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের নাটমুরা পাড়া জালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. নাছির জানান, হাশিমন দাশ নামে এক জেলের ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। শুরুতে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাতাসের কারণে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয় অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে জেলে, দিনমজুর ও সেলুন দোকানদারসহ ১৪টি পরিবারের টিন ও ত্রিপল দিয়ে তৈরি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এবং দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছে।
এমএস/